নতুন ধাঁচে সাজছে ইউটিউবের কমেন্ট সেকশন

১৫ ডিসেম্বর, ২০২২ ১৪:০৪  
টিকটকের সঙ্গে টেক্কা দিতে ভালোই ঘাম ঝরাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। ব্যবহারকারীদের মন জয় করতেই টিকটকের আদলে যুক্ত করছে নতুন নতুন ফিচার। কমেন্ট করার জন্য সর্বশেষ ইমোটের মতো টুইচ রোল আউট করেছে। এই ইমোটগুলো দিয়ে স্ট্রিম এবং কমেন্টগুলোতে আরও মজার চিত্রের সঙ্গে নিজেদের প্রকাশ করতে পারবেন টেক জায়ান্ট গুগলের মালিকানাধীন প্ল্যাটফর্মটির ব্যবহারকারীরা। চ্যানেলের লাইভ চ্যাট বা ভিডিওর মন্তব্য বিভাগে একটি স্মাইলি আইকন দেখতে পাবেন তারা। ইউটিউব ইমোটস ব্যবহার করতে সেই আইকনে ক্লিক করতে হবে। এখানে উপলব্ধ সমস্ত ইমোট এবং ইমোজি দেখতে পাওয়া যাবে। ইউটিউব ইমোটস যে কোনো চ্যানেলের কাস্টম ইমোজির নিচে থাকবে। ইমোটগুলোকে কমিউনিটির অনুভূতি তৈরি করতে প্ল্যাটফর্ম জুড়ে ব্যবহার করা যেতে পারে। বর্তমানে গেমিংয়ের জন্য ইউটিউব ইমোটস তৈরি করা হয়েছে। ধীরে ধীরে অন্যান্য থিমগুলোতে রোল আউট করা হবে। ইউটিউবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, গেমিং ইমোটগুলো শিল্পী অ্যাবেল হেফোর্ড, গাই ফিল্ড এবং ইউজিন ওয়ান দ্বারা তৈরি করা হয়েছে। তবে বিশ্বে নতুন এই ইউটিউব ইমোটস চালু হয়েছে কি না সেই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি।